ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি /
আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনের বিষয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন কৃষকদের(ননগ্রুপ) মধ্যে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হয়েছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনের লক্ষে দীর্ঘ বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
শাহ্ আলম, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.ইসহাক, সাধারণ সম্পাদক এম,এম,এ, রেজা পহেল ও এলাকার কৃষক কৃষাণীরা।