প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৩, ৯:২৮ পি.এম
ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ফেনসিডিল সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ। /
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ হান্নান ওরফে কান কাটা হান্নান (৪০), মোঃ মাসুস মোল্লা (৩৮) আবিদ হাসান জজ মিয়া (৩৮) মোঃ মামুন প্রধান (৩০) নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৩১ আগষ্ট দিবাগত রাত ১০:৫৫ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লা কায়সার পাদুকা মার্কেটের মোবারকের চায়ের দোকানের সামনে মাদক বিক্রয় করার সময় তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হান্নান নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধানুয়া এলাকার মৃত মোতালেব শিকদারের ছেলে, মোঃ মাসুস মোল্লা একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে,আবিদ হাসান জজ মিয়া একই উপজেলার পূর্বেরগাও এলাকার হাজী আব্দুল মজিদ মিয়ার ছেলে, মোঃ মামুন প্রধান একই উপজেলার আশ্রফুর এলাকার মন্নাফ প্রধানের ছেলে।
পুলিশ জানায় ৩১ আগষ্ট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ০৭ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক রাত ১১:৩০ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন