
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় হাইওয়ে রিসোর্টে এই ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম।
এসময় তিনি বক্তব্যে বলেন, এই অবৈধ নিশি রাতের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নাই, আসুন সকল বিভেদ ভুলে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, এখন পদ-পদবী নিয়ে বিভেদ করার সময় না, এখন আমাদের একমাত্র কাজ স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন করা।
এসময় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এন তরুন দে।
এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মো. মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসন জয়, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলমগীর খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ তোফাজ্জল প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া ও তাবারক বিতরণ করা হয়।