ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি/
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের কালু মিয়া (৫৫) কে বিশেষ
অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মধ্য নগর থানা পুলিশ।
অদ্য ১৯/০৯/২০২৩ খ্রিঃ তারিখ এসআই রফিজুল মিয়া, এএসআই কাজল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করিয়া মধ্যনগর থানার জিআর০৫/২২, তারিখ-০১/০২/২৩ইং ধারা-১৪৩/১৮৬/৩৫৩/৪২৭দঃবিঃ এর ওয়ারেন্টভুক্ত
আসামী কালু মিয়া(৫৫), পিতা- মৃত মোকসেদ আলী পীরসাব , গ্রাম- মাটিয়ারবন, বংশীকুন্ডা উওর ইউপি,উপজেলা/থানা-
মধ্যনগর, জেলা –সুনামগঞ্জকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের অভিযান চলমান থাকবে।