প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৩, ৯:৪১ পি.এম
কিশোরগঞ্জের বাজিতপুরে দেশীয় তৈরী পাইপগান ০৩ রাউন্ড রাবার কার্তুজসহ গ্রেফতার -০২ ।

আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার এসআই(নিঃ)/সজীব সাহা, সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০২জনকে লোহার তৈরী দেশীয় পাইপগান ও ০৩ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:)সজীব সাহা বাজিতপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা গত রবিবার ১ অক্টোবর রাত ১১:৪৫ ঘটিকায় বাজিতপুর থানাধীন বটতলা মোড়ে অবস্থানকালে জানতে পান যে, বাজিতপুর থানাধীন বাহেরনগর সাকিনস্থ ডিপুটি বাড়ীর পরিত্যাক্ত দুতলা ভবনের নিচতলার দক্ষিন পাশের কক্ষে দুইজন লোক মাদক বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও দিক-নির্দেশনায় তিনি ০২/১০/২০২৩ তারিখ রাত ০০:২৫ ঘটিকায় বর্ণিত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামী ১। হালিম মিয়া (৪৫), পিতা-আবুল কাশেম @ কাছু, সাং- বাহেরনগর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জকে তার ডান হাতে থাকা একটি লোহার তৈরী দেশীয় পাইপগান (যার ভিতরে ০১ রাউণ্ড কার্তুজ) সহ ও তার সহযোগী আসামী ২। আবু ছায়েদ (৪৬), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- আয়নারগোপ, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ তল্লাশী করা হয়। দেহ তল্লাশীকালে ২নং আসামী আবু ছায়েদ এর পরিহিত লুঙ্গির ডান কোচ হতে তার নিজ হাতে বের করে দেয়া মতে ০২ (দুই) রাউণ্ড রাবার কার্তুজউদ্ধার পূর্বক ১নং আসামীর কাছে থাকা অস্ত্র ও কার্তুজসহ ০২/১০/২০২৩ খ্রি: রাত ০০:৪৫ ঘটিকায় জব্দ করে হেফাজতে নেন
। এ ঘটনায় বাজিতপুর থানায় গ্রেফতার কৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা নং-০২, তারিখ ০২-১০-২০২৩ খ্রি: ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯A/১৯(f) রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন