গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ
The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage’. অর্থাৎ ‘আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক: শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি’ প্রতিপাদ্যে জেলার আশুগঞ্জের ফিরোজ মিয়া সরকারি কলেজে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা ও র্যালি।
১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
এবার সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উপদযাপিত হচ্ছে।
বৃৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ফিরোজ মিয়া সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্টানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শিক্ষক পর্ষদের সম্পাদক ও সমাজবিজ্ঞানের সহকারি অধ্যাপক মো. শরীফুল ইসলাম।
অধ্যক্ষ বলেন, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম ও পরম যত্নে জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন ও নৈতিকতা বিকাশের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেন। এ কৃতিত্ব শুধু শ্রেণিকক্ষেই নয়, বৈশ্বিক মঞ্চেও দৃশ্যমান। শিক্ষকদের অর্জন এবং কৃতিত্ব তাদের নিরলস সাধনার যথার্থ প্রমাণ।
তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে উদ্ভাবন এবং গবেষণাকে উৎসাহিত করতে সরকার শিক্ষকদের জন্য গবেষণা অনুদান এবং বৃত্তি-তহবিল গঠন করেছে। এ উদ্যোগ শিক্ষকদের মর্যাদা উন্নীত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে, যোগ করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল আলম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক খন্দকার মামুন অর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমদাদুল হক, প্রভাষক রাশেদ মোশাররফ (ইংরেজি), আবু হানিফ মোহাম্মদ নেয়ামতুল্লাহ(ইসলামিক স্টাডিজ ) প্রমুখ। এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্টানে উপস্থিত ছিলেন।