আল এমরান, মাগুরা প্রতিনিধি: হরতাল সফল করতে মাগুরায় বিএনপি দুপুর আড়াইটার দিকে শহরের পুরাতন বাজার এবং ভায়নার মোড়ে এলাকায় পৃথক ভাবে দুটি মিছিল বের করে।
প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ভায়না মোড়ে প্রতিবাদ মিছিল বের করে। এ সময় উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা ভায়না মোড়ে এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগ করে।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ টহল জোরদার করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয় নাই।