মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো প্রধান: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এর নির্দেশক্রমে এরই ধারাবাহিকতায় এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন, এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন হাক্কানী মোড় সাকিনস্থ জনৈক জুলহাস উদ্দিন এর খাবার হোটেলের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ০৪ নভেম্বর ২০২৩ইং তারিখ ১৯.৪৫ ঘটিকায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তানভীর আহমেদ কে গ্রেফতার করা হয়।
অভিযান-২ এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহাট বাজার ধানমহল সাকিনস্থ মোঃ মানিক মিয়া এর মুদির দোকানের সামনে রাস্তার পাশে ফাঁকা জায়গায় হইতে ০৫ নভেম্বর ২০২৩ইং তারিখ ০০.৩০ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান কবির মোঃ ফারুক মোঃ সাইফুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী ও ধোবাউড়া থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।