তালুকদার মাসউদ, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার নলটোলা ইউনিয়নের সোনাতলা গ্রামে লজিক প্রকল্পের আওতায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ফল পেতে শুরু করেছে এলাকার জনসাধারণ।
জেলা প্রেসক্লাবের একটি টিম সরেজমিনে গিয়ে জানতে পারেন, এ প্রকল্পে ব্যয় হয়েছে ১৭ লক্ষ ৪৬ হাজার ৬০২ টাকা। ২০২১-২০২২অর্থ বছরে এ প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সাল নাগাদ তার সমাপ্তি হয়েছে। এলাকার ৫ শত পরিবার এই প্ল্যান থেকে বিশুদ্ধ পানি গ্রহন করতে পারবে । এছাড়াও সমুদ্রগামী জেলেরা এই প্ল্যান থেকে পানি গ্রহণ করতে পারবে।
লজিক প্রকল্পের কর্মকর্তা মিল্টন পান্ডে জানান, বঙ্গোপসাগরের কুল গেছে নলটনা ইউনিয়নে গড়ে ওঠা সোনাতলা, কুমির মারা গ্রামের এই পানির প্ল্যান্টের কাজ করায় মানুষ উপকৃত হয়েছে। কারন এই এলাকায় পানি লবণাক্ত তাই এখানে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পাঁচটি পয়েন্টে এ পানি সরবরাহ করা হচ্ছে। এই প্লান্ট বিশুদ্ধ পানি সরবরাহ কাজ করছে। এই পেনাল্টি ইউনিয়ন পরিষদ রক্ষণাবেক্ষণ করবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান রাজিয়া কনস্ট্রাকশনের প্রোপাইটার মাকসুদুর রহমান শামীম বলেন এই কাজটি আমি সুন্দরভাবে বাস্তবায়ন করেছি । গত মাসের এ কাজটি শেষ হয়েছে। বিশুদ্ধ পানি গ্রহণের জন্য জনসাধারণের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে এলাকার মানুষ ৫০০টি পরিবার সহ সমুদ্রগামী জেলেরা সর্বসাধারণের ব্যবহার করতে পারবে।
এলাকায় পানি ব্যবহারকারী ভুক্তভোগী মোঃ জিয়াউল হক জানান এই ট্রিটমেন্ট প্লান্টের কাজ শেষ হয়েছে, এর বিশুদ্ধ পানি পেয়ে আমরা খুশি এলাকাবাসী ।
বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সজল চন্দ্র সিকদার জানান লজিক প্রকল্পের মাধ্যমে এ কাজটি করা হয়েছে, এর পানি জনসাধারণের ব্যবহার উপযোগী।
বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুনল ইসলাম জানান অনেক কষ্টের মাধ্যমে এই প্লানটি স্থাপন করা হয়েছে। এখান থেকে বিশুদ্ধ পানি পেয়ে উপকৃত হয়েছে আমার সদর উপজেলার পাঁচশত পরিবার ও সমুদ্রগামী জেলেরা।