এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নির্মানাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পার্শ্বে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
রোববার দুপুরে তিনি ওই আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহাগ চন্দ্র নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান সহকারি কমিশনার(ভ’মি) মেহেদি হাসান ফারুক থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা কর্মচারি রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক ছিলেন।