ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে আজ একটি যাত্রীবাহী ট্রেন একটি ট্রাকের ধাক্কায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান. দুপুরে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়।
ঘটনার পর থেকে ময়মনসিংহ-নেত্রকোনা ও-কিশোরগঞ্জের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।