• About us
  • Privacy Policy
  • Contact
  • Team
Wednesday, 1 April, 2026
  • Login
  • Register
দেশবাংলা প্রতিদিন
Advertisement
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
Wednesday, 1 April, 2026
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • হোম
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • আমাদের পরিবার
প্রথম পাতা News সারাদেশ

আত্রাইয়ে প্রশাসনের নিরবতায় ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব

এ.এম.সারোয়ার জাহান প্রকাশক এ.এম.সারোয়ার জাহান
2 years আগে প্রকাশিত |
ক্যাটাগরি সারাদেশ
পড়তে সময় লাগবে: 1 মিনিট
A A
0
আত্রাইয়ে প্রশাসনের নিরবতায় ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব

শীত মৌসুমের শুরুতেই ভ‚মি ও ফসলি জমি সুরক্ষা আইন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০বিঘা ফসলি জমিতে চলছে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন।

0
শেয়ার হয়েছে
0
দেখেছেন
Share on FacebookShare on Twitter

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের নিরব ভ‚মিকায় পুকুর খননের যেন ধুম পরেছে।

বিশেষখবর

রংপুরে গণ ভোটে হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে এনসিপি ‎

জমিতে সেচের ড্রেন দেওয়া নিয়ে মদনে দু’পক্ষের সংঘর্ষ

মহাদেবপুর জামায়াতে ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শীত মৌসুমের শুরুতেই ভ‚মি ও ফসলি জমি সুরক্ষা আইন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০বিঘা ফসলি জমিতে চলছে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন।

এতে প্রতি বছরেই আবাদী জমি কমে যাওয়ায় খাদ্য শস্য উৎপাদন হ্রাস পাচ্ছে। অভিযোগ ওঠেছে,পুকুর খননে ভ‚মির শ্রেনী পরিবর্তনসহ নানান জটিলতায় জমির মালিকদের অনাগ্রহ থাকলেও অসাধু ভেকু মেশিন ব্যবসায়ীরা সবকিছু ম্যানেজ করার দায়িত্ব নিয়ে জমির মালিকদের পুকুর খননে উদ্বুদ্ধ করছেন। কৃষি অফিসের তথ্য মতে,গত পাঁচ বছরে এই উপজেলায় প্রায় ১৫০বিঘা আবাদী জমি কমে গেছে। কৃষি কর্মকর্তা বলছেন,ফসলি জমি কৃষকের ব্যক্তি মালিকানা সম্পত্তি। নিরুৎসাহিত করা ছাড়া পুকুর খনন করলে আমরা বাধা দিতে বা আইন প্রয়োগ করতে পারিনা। অবশ্য দ্রæত পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভ‚মি)।

আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বড় বিশা মাঠে,বাঁকা মাঠে ও নাখবেড়ী মাঠসহ বিভিন্ন মাঠে ভেকু মেশিন দিয়ে চলছে ফসলি জমিতে পুকুর খনন । কোথাও আবার খননকৃত জমি থেকে ট্রাকক্টর দিয়ে মাটি পরিবহন করে কেউ নিচু জমি ভরাট করছেন আবার কেউ ফসলি জমি ভরাট করে বাড়ী অথবা বাগান তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এতে একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদন কমে যাচ্ছে,অন্য দিকে পাকা সড়কে মাটি পরে কর্দমাক্ত হয়ে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এতে চলাচলেও চরম দ‚র্ভোগে পরছেন পথচারীরা।
কাশিয়াবাড়ী বাজারে আমজাদ হোসেন,সাগর আহম্মেদসহ বেশ কয়েকজন বলেন,দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে যেখানে সেখানে অধিক বসতি গড়ে ওঠছে। কিন্তু ফসলি জমি এক ইঞ্চিও বাড়ছেনা। অথচ যেভাবে প্রকাশ্য ফসলি জমিতে একের পর এক পুকুর খনন-ভরাট এবং অপরিকল্পীতভাবে যত্রতত্র বসতি গড়ে তোলা হচ্ছে তাতে খাদ্য শস্য উৎপাদন কমে ভবিষ্যত প্রজন্ম চরমভাবে খাদ্য ঘার্তিতে পরবে। তাই দ্রæত ফসলি জমি রক্ষায় পুকুর খনন-ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
বাঁকা মাঠে প্রায় ৮বিঘা ফসলি জমিতে চারটি ভেকু মেশিন দিয়ে দিন-রাত চলছে পুকুর খনন। জমির মালিক কাঁশোপাড়া গ্রামের শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,ভ‚মির শ্রেনী পরিবর্তন বা প্রশাসনের কোন অনুমতি নেয়া হয়েছে কিনা তা আমি বলতে পারছিনা। এসব ভেকু মেশিন মালিক হিরো বলতে পারবেন। তিনিই সব ম্যানেজ করার সর্তে চুক্তি করে নিয়েছেন।
উপজেলার বড় বিশা গ্রামের মাঠে কয়েক স্থানে মোট ২০/২৫বিঘা জমিতে চলছে পুকুর খনন। এর মধ্যে সাড়ে সাত বিঘা জমির মালিক দিদারুল আমিনের সাথে কথা হলে তিনি জানান,আমি ঢাকায় থাকি আমার পুকুর খননের সকল দায়িত্ব ভেকু মালিক সেন্টু নিয়েছেন। এব্যাপারে তিনিই ভাল বলতে পারবেন।

লাখবেড়ি গ্রামের জমির মালিক মিঠু জানান,তিনি ৮/১০কাঠা জমিতে পুকুর খনন করছেন। পুকুর খননে জমির শ্রেনী পরিবর্তন করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,ভেকু মেশিন মালিক সাইদুর রহমান সব কিছু জানেন। আমি কিছু বলতে পারছিনা।
ভেকু মালিক উপজেলার হরিপুর গ্রামের সেন্টু বলেন,সাধারণ কৃষকরা জমির শ্রেনী পরিবর্তনে এসব ঝামেলা পোহাতে চায়না। তাই আমরাই সব কিছু ম্যানেজ করার দায়িত্ব নিয়ে পুকুর খনন করে থাকি।
সিংসাড়া গ্রামের ভেকু মালিক হিরো বলেন,শহিদুলের সাথে পুকুর খননে চুক্তি করে কাজ করছি। অবশ্য অনেক ক্ষেত্রে আমাদেরকেই সব বিষয়ে দেখতে হয়।
কাশিয়াবাড়ী গ্রামের ভেকু মালিক সাইদুর রহমান বলেন,শুধুমাত্র জমি থেকে মাটি নেয়ার শর্তে লাখবিড়ির মিঠুর পুকুর খনন করছি। মাটিগুলো কাশিয়াবাড়ী ঈদগা ময়দানে ভরাট করা হচ্ছে।
আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় মোট ফসলি জমির পরিমাণ ২৪হাজার ৫০হেক্টর। এর মধ্যে গত পাঁচ বছরে পুকুর খননসহ বিভিন্ন কারণে প্রায় ১৫০ বিঘা ফসলি জমি কমেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, মালিক জমিতে পুকুর খনন করলে তাতে আমরা বড়জোর পুকুর খননে নিরুৎসাহিত করতে পারবো কিন্তু বাধা দিতে পারিনা। কিন্তু ফসলি জমিতে পুকুর খননে শুধু বাধায় নয়,আইন প্রয়োগ করে ফসলি জমি সুরক্ষার নির্দেশনা রয়েছে তাহলে কেন পদক্ষেপ নেয়া যাবেনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ফসলি জমি কৃষকের ব্যক্তি মালিকানা সম্পত্তি,কৃষক জমিতে কি করবে সেটা কৃষকের ব্যক্তিগত বিষয়। এখানে কৃষকের বিরুদ্ধে শক্তভাবে আইনও প্রয়োগ করা যাবেনা।
নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন,উপজেলা কৃষি কর্মকর্তা যদি এধরনের কথা বলে থাকেন তাহলে ভুল বলেছেন। ব্যক্তি মালিকানা সম্পত্তি হলেও যা ইচ্ছে তা করা যাবেনা। ফসলি জমিতে পুকুর খনন করতে হলে অবশ্যই ভ‚মি সুরক্ষা আইন মেনেই করতে হবে।
আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অঞ্জনকুমার বলেন,পুকুর খননকারীদের বিরুদ্ধে ইতি মধ্যে অভিযান চালিয়েছি কিন্তু কাউকে পাইনি। দ্রæতই আবারো অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজী আনিছুর রহমান

ট্যাগ: রাণীনগর নওগাঁ)
পূর্বের সংবাদ

আশুলিয়ায় নৌকার জনসভা জুন সমুদ্রে পরিণত, রাজন ভূঁইয়ার নেতৃত্বে 

পরের সংবাদ

দুর্গাপুর আদালত পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবক 

এ.এম.সারোয়ার জাহান

এ.এম.সারোয়ার জাহান

এই বিষয়ের আরও সংবাদ পড়ুন

রংপুরে গণ ভোটে হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে এনসিপি ‎
রাজনীতি

রংপুরে গণ ভোটে হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে মাঠে নামছে এনসিপি ‎

January 27, 2026
0
জমিতে সেচের ড্রেন দেওয়া নিয়ে মদনে দু’পক্ষের সংঘর্ষ
সারাদেশ

জমিতে সেচের ড্রেন দেওয়া নিয়ে মদনে দু’পক্ষের সংঘর্ষ

January 18, 2026
0
মহাদেবপুর জামায়াতে ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সারাদেশ

মহাদেবপুর জামায়াতে ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

January 18, 2026
13
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার ‎
সারাদেশ

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার ‎

January 14, 2026
15
মাগুরার  শতবর্ষী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা
সারাদেশ

মাগুরার শতবর্ষী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা

January 14, 2026
13
যারা ফ্যামিলি কার্ড দেখাবে এদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখান করবে : জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন
জাতীয়

যারা ফ্যামিলি কার্ড দেখাবে এদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখান করবে : জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন

January 14, 2026
4
পরের সংবাদ
দুর্গাপুর আদালত পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবক 

দুর্গাপুর আদালত পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবক 

ট্রেন-মানুষের চলাচলের একমাত্র রাস্তা রেলসেতু

ট্রেন-মানুষের চলাচলের একমাত্র রাস্তা রেলসেতু

এই post বিষয়ে আলোচনা করুন

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • জনপ্রিয়
  • মন্তব্যসমূহ
  • সর্বশেষ
ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

September 23, 2025
গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

October 21, 2025

দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ

September 22, 2025
নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

September 17, 2025
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

0

সুখারী ইউনিয়নে ইউএনও’র পরিদর্শনে প্রশাসনিক গতি ও সেবার মান উন্নয়ন

0
মেহেরপুরে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

মেহেরপুরে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

0
বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

0
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

February 4, 2026
‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

February 4, 2026

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
11
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
1

ঠিকানা:
বাড়ি ২২, দ্বিতীয় তলা, ব্লক এ,
দক্ষিণ বনশ্রী মেইন রোড,
খিলগাঁও, ঢাকা ১২১৯
ফোন:
+৮৮০১৯২৮৮৯৮৫৫৮
ইমেইল:
admin@deshbanglapratidin.com
editordeshbanglapratidin@gmail.com
newsalldbp@gmail.com
Image
এ.এম.সারোয়ার জাহান
প্রকাশক ও সম্পাদক

Follow Us

📰 News Archives

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • প্রথম পাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • রংপুর
    • ময়মনসিংহ
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
  • শিক্ষা
  • অর্থ ও বাণিজ্য
  • অন্যান্য
    • বিনোদন
  • Login
  • Sign Up

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

Welcome Back!

Sign In with Facebook
Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Facebook
Sign Up with Google
OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
দেশ বাংলা প্রতিদিন ওয়েবসাইটটি আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করার জন্য কুকি (cookies) ব্যবহার করে। এই নীতিমালায় আমরা ব্যাখ্যা করছি কীভাবে আমরা কুকি ব্যবহার করি, আপনি কীভাবে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আপনার গোপনীয়তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি। Privacy and Cookie Policy.