
সুনামগঞ্জের ধর্মপাশায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিআরডিবির হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এর আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন। ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড, আব্দুল হাই
তালুকদারের সভাপতিত্বে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ। বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিকুল হাসান চৌধুরী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকুরাটি ইউনিয়নে আওয়ামিলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান ও সাবেক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম এম এ রেজা পহেল, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য এনমুল হক, নুরুল হুদা মুকুল, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ডাঃ রফিক তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক শাহ আলি আকবর, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ
সম্পাদক আলামীন খান, প্রমুখ। এ সময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।