
অনলাইন সংস্করণ :
ইসরাইল হামলার ইস্যু নিয়ে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেনি। আজ শুক্রবার সকালে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইস্ফাহানসহ দেশের কোনো অঞ্চলে এখন পর্যন্ত কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি।আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, ইরানের সব পরমাণু কেন্দ্র ও স্থাপনা নিরাপদে রয়েছে। সেখানে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। আইএইএ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংস্থাটির এক্স (সাবেক টুইটার) পেজে জানানো হয়েছে। এদিকে, ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প বিলম্বের পর রাজধানী তেহরানের ইমাম খোমেনি (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইরানের সব বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সেখানে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে।
সূত্র : পার্সটুডে





















এই post বিষয়ে আলোচনা করুন