• About us
  • Privacy Policy
  • Contact
  • Team
Wednesday, 1 April, 2026
  • Login
  • Register
দেশবাংলা প্রতিদিন
Advertisement
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
Wednesday, 1 April, 2026
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • হোম
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • আমাদের পরিবার
প্রথম পাতা কৃষি

হাওরাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ছোঁয়া

Deshbangla Pratidin প্রকাশক Deshbangla Pratidin
2 years আগে প্রকাশিত |
ক্যাটাগরি কৃষি
পড়তে সময় লাগবে: 1 মিনিট
A A
0
হাওরাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ছোঁয়া

নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ছোঁয়া লেগেছে।

0
শেয়ার হয়েছে
0
দেখেছেন
Share on FacebookShare on Twitter

 রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ছোঁয়া লেগেছে। মাঠ জুড়ে বাতাসে দুলছে পাকা ধানের সোনালি শীষ। তীব্র দাবদাহের মাঝেও ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।

সরেজমিনে নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে, হাওরাঞ্চলে কৃষকদের সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। তাদের হাড়ভাঙ্গা কষ্টে ফলানো সোনার ফসল যাতে আর কোন ধরণের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষয়-ক্ষতি না হয়, তাই পাকা ধান ঘরে তুলতে কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। সর্বত্রই চলছে ধান কাটা, মাড়াই ও ধান সিদ্ধ করে তা শুকানোর ব্যস্ততা। ধান কাটা ও মাড়াই করে গোলায় তোলার ব্যস্ততায় হাওরাঞ্চলে কৃষকদের মাঝে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে।

বিশেষখবর

নওগাঁর রক্তদহ বিল পুন খননে বছরে অতিরিক্ত উৎপাদন হবে ১৭০ কোটি টাকা মূল্যের ফসল

কেন্দুয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভের আশায় কৃষক

ফ্যাসিবাদের দাপটে অশান্ত বাহুবল ‎কৃষি অনুপযোগি মালিকানা জমিতে মৎস্য খামার খননে বাধার সৃষ্টি

হাওরাঞ্চলের কৃষকরা আশা করছেন, শেষ মুহূর্তে উজানের ঢলের মতো দুর্যোগের কবলে না পড়লে হাওরের পুরো ধান গোলায় তুলে লাভবান হবেন তারা। ফলন ভাল হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

মদন উপজেলার বালালী গ্রামের কৃষক শামসুল ইসলাম সাথে কথা বললে তিনি বলেন, কয়রা হাওরে এবার আমি বোরো ধান চাষ করছি। বরাবরের তুলনায় এইবার ফসলও ভালা অইছে। অহন যেবায় ধান কাটা লাগছে, লগে আবার রোইদো দিছে আশা করতাছি সপ্তাহ খানেকের মধ্যেই আমরা ধান কইট্যা ফালায়াম আর ফসলও ঘরে তুইল্যা ফালাইয়াম।

খালিয়াজুড়ি উপজেলার লেপসিয়া গ্রামের কৃষক নিরঞ্জন চন্দ্র দাস বলেন, আমি এবার হাওরে ৪০ কাঠা জমিতে বোরো আবাদ করছি।

তিনি আরও বলেন, ‘ধানের দামও ভালা পাইতাছি। ভিজা ধান ক্ষেত থেইক্যাই ৮৫০ থেকে ৮৬০ টাকা মণ দরে বেপারিরা নিতাছেগা। আমরার কেরিং খরচও নাই। তাই আমরা খুশি।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলার হাওরাঞ্চল, সমতল ও পাহাড়ি অঞ্চল মিলিয়ে প্রায় ৫ লাখ ৩০ হাজার কৃষক মোট ১ লাখ ৮৫ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন। এর মধ্যে জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী ছাড়াও কলমাকান্দা, আটপাড়া ও বারহাট্টার একাংশ নিয়ে হাওরাঞ্চলের ৪১ হাজার ৭০ হেক্টর জমিতে প্রায় ১ লাখ ৮০ হাজার কৃষক আবাদ করেছেন।

তারা আরও জানায়, জেলায় এ বছর ১২ লাখ ৩ হাজার ৯০০ মেট্রিকটন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে হাওরে উৎপাদন ধরা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৫০০ মেট্রিকটন। হাওরে ৬১৩টি কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন ধান কাটায় ব্যবহৃত হচ্ছে। এতে কৃষকের খরচ যেমন কম হচ্ছে, তেমনি শ্রমিক নিয়েও সংকট নেই। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাওরে প্রায় ৫৫-৬০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। জেলার সমতল ও পাহাড়ি অঞ্চলেও বোরো ধানের আগাম জাত কিছু কিছু জমিতে পাকায়, সেখানে কাটা শুরু হয়েছে। পুরো জেলায় মাঠে মোট ৮৫০টি কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন সচল রয়েছে।

কৃষি কর্মকর্তা ও কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া, বীজ, সার, সেচ-সবই প্রয়োজন মতো সঠিক সময়ে পাওয়ায় হাওরজুড়ে এবার বোরো ধানের উফশি ও হাইব্রিড জাতের অভাবনীয় ফলন হয়েছে। চারদিকে ধান আর ধান। হাইব্রিড আর উফশি মিলিয়ে গড়ে একরে ৮০ মণ ধান ফলন হচ্ছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘হাওরে ৫৬০টি কম্বাইন্ড হারভেস্টার ও ৫৩টি রিপার মেশিন এবং ১২০০ কৃষি শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। এবার শ্রমিক সংকট নেই। কম্বাইন্ড হারভেস্টার মেশিনে খুব দ্রুত সময়ে ধান কাটাসহ ধানের ফলন ও দাম ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

তিনি বলেন, ‘হাওরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় একদিকে কৃষকদের জমি থেকে ধান পরিবহন খরচ কম হচ্ছে, অপরদিকে হাওর থেকে সরাসরি ট্রাকে করে সেই ধান যাচ্ছে দেশের বিভিন্ন মোকামে। এ অবস্থায় কৃষকরা আশানুরূপ দামও পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা মাঠ থেকেই প্রকারভেদে ৮৪০ থেকে সাড়ে ৯০০ টাকা দরে কিনে নিচ্ছেন ভেজা ধান। হাওরে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৫০০ মেট্রিকটন ধান। তবে ফলন ভাল হওয়ায় আশা করছি, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও ৩০ হাজার মেট্রিকটন ধান বেশি উৎপাদন হবে। আশা করছি আগামী ৩০ এপ্রিলের মধ্যে হাওরের ধান কাটা শেষ করা সম্ভব হবে।

ট্যাগ: নেত্রকোনা
পূর্বের সংবাদ

  আশুলিয়ায় তাপদাহ থেকে বৃষ্টির প্রার্থনা,

পরের সংবাদ

আশুগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু ।

Deshbangla Pratidin

Deshbangla Pratidin

Test biogaphy

এই বিষয়ের আরও সংবাদ পড়ুন

নওগাঁর রক্তদহ বিল পুন খননে বছরে অতিরিক্ত উৎপাদন হবে ১৭০ কোটি টাকা মূল্যের ফসল
কৃষি

নওগাঁর রক্তদহ বিল পুন খননে বছরে অতিরিক্ত উৎপাদন হবে ১৭০ কোটি টাকা মূল্যের ফসল

January 18, 2026
0
কেন্দুয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভের আশায় কৃষক
কৃষি

কেন্দুয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভের আশায় কৃষক

September 10, 2025
0
ফ্যাসিবাদের দাপটে অশান্ত বাহুবল ‎কৃষি অনুপযোগি মালিকানা জমিতে মৎস্য খামার খননে বাধার সৃষ্টি
কৃষি

ফ্যাসিবাদের দাপটে অশান্ত বাহুবল ‎কৃষি অনুপযোগি মালিকানা জমিতে মৎস্য খামার খননে বাধার সৃষ্টি

September 5, 2025
0
নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুরার বিলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের সম্ভাবনা
কৃষি

নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুরার বিলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের সম্ভাবনা

August 27, 2025
0
নেত্রকোনায় ১ লাখ ৩৫ হাজার ৯ শত হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ আমন আবাদে ব্যস্ত কৃষকরা
কৃষি

নেত্রকোনায় ১ লাখ ৩৫ হাজার ৯ শত হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ আমন আবাদে ব্যস্ত কৃষকরা

August 16, 2025
0
আউশ ধানের আবাদের আগ্রহ বেশী নেত্রকোনায় কৃষকদের
Uncategorized

আউশ ধানের আবাদের আগ্রহ বেশী নেত্রকোনায় কৃষকদের

August 15, 2025
0
পরের সংবাদ
আশুগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম  রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু ।

আশুগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু ।

নতুন ভবন নির্মাণের সময় লাগবে(এসটিপি) গণপূর্তমন্ত্রী

নতুন ভবন নির্মাণের সময় লাগবে(এসটিপি) গণপূর্তমন্ত্রী

এই post বিষয়ে আলোচনা করুন

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • জনপ্রিয়
  • মন্তব্যসমূহ
  • সর্বশেষ
ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

September 23, 2025
গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

October 21, 2025

দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ

September 22, 2025
নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

September 17, 2025
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

0

সুখারী ইউনিয়নে ইউএনও’র পরিদর্শনে প্রশাসনিক গতি ও সেবার মান উন্নয়ন

0
মেহেরপুরে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

মেহেরপুরে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

0
বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

0
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

February 4, 2026
‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

February 4, 2026

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
11
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
1

4
ঠিকানা:
বাড়ি ২২, দ্বিতীয় তলা, ব্লক এ,
দক্ষিণ বনশ্রী মেইন রোড,
খিলগাঁও, ঢাকা ১২১৯
ফোন:
+৮৮০১৯২৮৮৯৮৫৫৮
ইমেইল:
admin@deshbanglapratidin.com
editordeshbanglapratidin@gmail.com
newsalldbp@gmail.com
Image
এ.এম.সারোয়ার জাহান
প্রকাশক ও সম্পাদক

Follow Us

📰 News Archives

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • প্রথম পাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • রংপুর
    • ময়মনসিংহ
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
  • শিক্ষা
  • অর্থ ও বাণিজ্য
  • অন্যান্য
    • বিনোদন
  • Login
  • Sign Up

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

Welcome Back!

Sign In with Facebook
Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Facebook
Sign Up with Google
OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
দেশ বাংলা প্রতিদিন ওয়েবসাইটটি আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করার জন্য কুকি (cookies) ব্যবহার করে। এই নীতিমালায় আমরা ব্যাখ্যা করছি কীভাবে আমরা কুকি ব্যবহার করি, আপনি কীভাবে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আপনার গোপনীয়তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি। Privacy and Cookie Policy.