
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গন। সর্বত্রই চলছে আলোচনা, উঠছে চায়ের কাপে ঝড়।জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আবার সর্বত্রই আলোচনার কেন্দ্র হিসেবে দাড়িয়েছে আগামি উপজেলা নির্বাচন। সেই সাথে চলছে রাজনৈতিক মহলে নানান হিসাব নিকাশ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলার সর্বস্তরের যুবকদের উদ্যোগে হাজী মো: জিয়াউল করিম খাঁন সাজুর সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ মে (বৃহস্পতিবার ) সন্ধ্যা ৭ টায় লিকন চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় রাজমনি হাইওয়ে রেস্টুরেন্টে এ আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। মোমিন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান হাজী মো: জিয়াউল করিম খাঁন সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তোফায়েল আলী রুবেল, সেলিম চৌধুরী, রেজাউল করিম আবেদ প্রমুখ। এসময় বক্তারা নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে রেজাউল করিম খাঁন সাজুর জয়ের ব্যাপারে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। জিয়াউল করিম খাঁন সাজু বলেন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার কোন চাহিদা নেই।আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে পরিষদের সমস্ত বরাদ্দ গুলোর সুষম বণ্টন করে জনকল্যাণমুখী কাজ করাসহ জনগণের সমস্যা গুলো দূর করতে সচেষ্ট হবো। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এছাড়া উপজেলার সকলের কাছে তিনি দোয়া কামনা করেন।