
মধ্যনগর ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জ:
জেলা সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হাওর বেষ্টিত মানবতার ফেরিওয়ালা মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডার পলিমাটির সন্তান ও বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি শাখার মধ্যনগর উপজেলার স্বত্বাধিকারী, আবদুল আউয়াল মিসবাহ।এমনটাই জানিয়েছেন তাকে সমর্থনকারী এলাকার বিশিষ্ট গুণীজনেরা।কে এই আবদুল আউয়াল মিসবাহ ,কি তার পরিচয়,দেশবাংলা প্রতিদিনর এমন প্রশ্নের জবাবে মধ্যনগর উপজেলার চার ইউনিয়নের এলাকাবাসীর তথ্যসূত্রে জানা যায়,আবদুল আউয়াল মিসবাহ, দুই নং দক্ষিণ বংশীকুন্ডার ইউনিয়নের পলিমাটি গ্রামের আব্দুল ওহাবের চতুর্থ সন্তান মানবতার এক ফেরিওয়ালা।পলিমাটি গ্রামের স্থানীয় লোকজন বলেন যেকোনো বিপদে তাকে কাছে পাওয়া যায়, বিগত বন্যায় মধ্যনগর উপজেলা তথা আশেপাশের অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়িয়ে ঘর থেকে শুরু করে শুকনা খাবা,র নগদ অর্থ, টয়লেট, নৌকা, আরো অনেক কিছু দিয়ে যেভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন, তা কখনও ভূলার নয়। এখনো তাকে ডাক দিলে আমরা কাছে পাই, মধ্যনগর উপজেলার অন্যান্য ইউনিয়নের স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় , আবদুল আউয়াল মিসবাহর মত স্বশিক্ষায় একজন সুশিক্ষিত ব্যক্তি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে মধ্যনগরের মানুষের মনের যে আশা-আকাঙ্ক্ষা তা অবশ্যই পূর্ণ হবে।তারা আরো বলেন একজন শিক্ষিত ব্যক্তিই পারে ,শিক্ষিত সমাজ উপহার দিতে,এবং মডেল একটা উপজেলায় রূপান্তরিত করতে,
অন্য দিকে নবগঠিত মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে ,ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে মধ্যনগর উপজেলার দুই নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পলিমাটি গ্রামের সন্তান আবদুল আউয়াল মিসবাহ
শালিক পাখি প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকাবাসীর জন্য কি করবেন, এবং তার পরিকল্পনা কি। দেশবাংলা প্রতিদিনের এমন এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিসবাহ বলেন । আমি তৃণমূল থেকে উঠে আসা একজন ব্যক্তি। মাটির একজন মানুষ হাওড় অঞ্চলের সন্তান আমি, নবগঠিত মধ্যনগর উপজেলায়, উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি শালিক পাখি প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করছি। নির্বাচনে নির্বাচিত হতে পারলে, এবং আমার প্রানের মধ্যনগরের জনগণ আমাকে নির্বাচিত করলে,
আমি মাদক মুক্ত আধুনিক স্মার্ট মধ্যনগর উপজেলা গড়ে তুলবো। এবং মধ্যনগরের যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ও ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করার জন্য আমি আমি আপ্রাণ চেষ্টা করে যাবো। বিশেষ করে স্বাস্থ্য খাত নিয়ে প্রতিটা ইউনিয়ন ও প্রতিটা গ্রামে ক্লিনিক চালু করার ব্যবস্থা করবো, বিগত দিনে এবং মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম আমি ভবিষ্যতেও মধ্যনগর উপজেলার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে চাই এবং সেবা করে যাবো। আবদুল আউয়াল মিসবাহ মধ্যনগর উপজেলায় উপজেলা নির্বাচনে পাখি মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দেশবাংলা প্রতিদিন কে তিনি বলেন আপনাদের মাধ্যমে মধ্যনগরের দল-মত নির্বিশেষে সকল জনতার কাছে আমার মেসেজটা পৌঁছে দেবেন, সকলের কাছে আমি দোয়াপ্রার্থী এবং দোয়া চাই সকলের দোয়ায় আমি অবশ্যই নির্বাচিত হয়ে সবার সেবা যেন করতে পারি এটাই প্রত্যাশা।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলাপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ ই জুন ২০২৪।
মধ্যনগর উপজেলা নির্বাচন অফিসার ইফতিকার আলম বলেন, আগামী 5ই জুন মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপজেলায় মোট চারটি ইউনিয়ন রয়েছে। মধ্যনগর সদর ইউনিয়ন, ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন, চামারদানি ইউনিয়ন, ও বংশীকুন্ডা ১ নং উত্তর ইউনিয়ন, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৭৩ হাজার১৫১ জন।




















এই post বিষয়ে আলোচনা করুন