
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দিরামচর গ্রামের বাসিন্দা মোঃ মাসুক মিয়া (৫০) ও ময়মনসিংহ উপজেলা সদরের শম্ভুগঞ্জ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সামিদুল (২৮)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দোহা জানান, মাদক কারবারীরা কৌশল পরিবর্তন করে সিলেট থেকে নিয়ে আসা গাঁজা, এ পথ দিয়ে ময়মনসিংহে যাচ্ছে – এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।




















এই post বিষয়ে আলোচনা করুন