কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টার দিকে এলাকাবাসীর কাছে খবর পেয়ে মাগুরা সদরের দরি মাগুরা আলামিন এতিমখানার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, মরদেহে আঘাতের চিহ্ন আছে, বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।