ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় গোলকপুর বাজারে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে বাড়তি টাকা নেওয়ার অপরাধে মানিক মিয়া নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারে সম্ভাব্য বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির অভিযোগে মানিক মিয়া(৩৫), পিতা: আয়াত আলী, গোলকপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ কে ১০,০০০/- জরিমানা করা হয়েছে এবং অন্যান্য সকল ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান।