
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে আরজু মিয়া (২৪) নামে মাদক মামলার এক আসামি পালিয়েছেন। গত ২৪ ঘণ্টায়ও তাকে আটক করা যায়নি।
পলাতক আরজু কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে। ঘটনার পর আসামিকে ধরতে চিরুনি অভিযানে নেমেছে পুলিশ।
তবে মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা যায়নি।
এ ব্যাপারে ঘটনার পর উপ-পরিদর্শক নিজামউদ্দিন ও কনস্টেবল জোছনা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন