
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল বাজার থেকে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) নাকোল ফাঁড়ি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী দ্বয় আটক হয়েছেন।
আটককৃতরা হলেন: শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খন্দকার ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল বাজারের চৌরঙ্গীমোড় এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতে নাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো।




















এই post বিষয়ে আলোচনা করুন