
মেহেদী হাসান, গাইবান্ধা ব্যুরো প্রধানঃ ফুলছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনূর্ধ্ব-১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল এর সভাপতিত্বে আজ বুধবার (৩ জুলাই) বিকেলে নির্বাহী কর্মকর্তার অফিস রুমে এই সভা অনুষ্ঠিত হয় ।
ফুলছড়ি উপজেলা সাতটি ইউনিয়ন থেকে একটি করে দল খেলায় অংশগ্রহণ করবে প্রত্যেকটি দলের নেতৃত্ব প্রদান করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সভায় লটারির মাধ্যমে খেলার ফিচার তৈরি করা এবং উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে গুুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রথম রাউন্ডেঃ
এ গ্রুপ
এরেন্ডাবাড়ি ইউনিয়ন বনাম কঞ্চিপাড়া ইউনিয়ন ।
বি গ্রুপ.
উড়িয়া ইউনিয়ন বনাম উদাখালী ইউনিয়ন।
সি গ্রুপ .
গজারিয়া ইউনিয়ন বনাম ফজলুপুর ইউনিয়ন।
অপরদিকে উপজেলায় ৭ টি ইউনিয়ন পরিষদ হওয়ায়, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বি না থাকায় গ্রুপ পর্বে সমতা আনতে সরাসরি লটারির মাধ্যমে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ অর্জন করেন ফুলছড়ি ইউনিয়ন পরিষদ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও বন্যজনিত কারনে খেলার নির্ধারিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত হয়।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















এই post বিষয়ে আলোচনা করুন