
এস এম মাসুদ রানা, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন, মিজ নাজিয়া নওরীন।
তিনি বুধবার (৩ জুলাই) বিকাল ৪ টায় যোগদান করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নবাগত এসিল্যান্ড মিজ নাজিয়া নওরীনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীনেশ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর ভূমি অফিসের প্রধান সহকারী (নাজির) তরিকুল ইসলাম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ভূমি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নবাগত সহকারি কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীনের সহিত কুশল বিনিময় সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং আগত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেন।




















এই post বিষয়ে আলোচনা করুন