কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মূল্যবোধের অবক্ষয় জঙ্গিবাদ মাদকাসক্তি এবং শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান।
সোমবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানের আসাদুজ্জামান মিলনায়তন অডিটরিয়ামে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন জেলা শিল্পকলা একাডেমি, মাগুরা।
এই অনুষ্ঠানে উদ্বোধক মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা। অনুষ্ঠানের আলোচক ছিলেন জঙ্গিবাদ ও মাদকাসক্তি প্রতিরোধের মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম-সেবা (বার) পুলিশ সুপার মাগুরা, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধের আলোচনা করেন মোঃ মাহবুবুল হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা, মূল্যবোধের অবক্ষয়ের প্রতিরোধের আলোচনা করেন মোঃ মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর মাগুরা, আরো আলোচনা করেন দেবাশীষ কর্মকার অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা।
পরিশেষে মাগুরা জেলার শিল্পকলা একাডেমির শিল্পীদের নৃত্য ও সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।