কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরায় মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি মামলা হয়েছিল ২০২৩ সালে। এই মামলার নাম্বার মাগুরা সদর যে আর ১৯৬/২৩।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক অমিত কুমার এর আদালতে এই মামলাটির হাজিরা ছিল।
এই মামলাটি আলোচিত হওয়ায়, আবৃত্তিকার ঘটনা এড়াতে সকল থেকেই আদালত প্রাঙ্গনে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।
বেলা ১১টার আগেই অভিযুক্ত রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ও তার সহযোগী সহ একটি মাইক্রোবাসে মাগুরা জেলা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রাঙ্গণে হাজির হন। পরে ১নং আমলী আদালতের বিচারক অমিত কুমারের আদালতে মামলার হাজিরা হয়। পরে হাজিরা শেষ তিনি বাইকে করে আদালত প্রাঙ্গণ থেকে চলে যান।