
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ এনে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়। পরে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ভাদুরিয়া ইউনিয়ন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী রোমান কবির বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের দলীয় ছত্রছায়ায় থেকে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতি করে বীরদর্পে চলে আসছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে নি। এছাড়াও বেশকয়েকজন নারী শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ থাকলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী।’
ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম ব্যবসার জন্য ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে ভাদুরিয়া কলেজিয়েট স্কুল নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে সেখানে নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য করে, জামানতের টাকা ফেরত দিলেও অনেকে ৮ থেকে ১০ মাসের বেতন দেয়নি এমনটি অভিযোগ করেছে ভাদুরিয়া কলেজিয়েট স্কুলের শিক্ষিকা বাবলি বেগম। এজন্য আমরা ছাত্র জনতা আজকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন বলে জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক রাশেদুল ইসলাম, আবু সুফিয়ান, আবু সাঈদ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।




















এই post বিষয়ে আলোচনা করুন