
গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১০৪ কেজি গাঁজা ও বহনকারী পিকআপসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার শেরপুর থানার নয়াপাড়া এলাকার ফজল হত মিয়ার ছেলে মো. মমিন (২২) ও একই জেলার ও থানার তেতুলতলা এলাকার নওশের মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (২০)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। এসময় একটি পিকআপকে তল্লাশির সময় প্লাস্টিকের ৮টি ক্যারেটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১০৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এসময় মমিন ও পিকআপ এর চালক নয়নকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা একটি পিকআপ, আটটি প্লাস্টিকের ক্যারেট ও ২টি বাটন মোবাইল জব্দ করা হয়।
ওসি আরো বলেন, এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।




















এই post বিষয়ে আলোচনা করুন