মিছবাহ উদ্দিন খান আছাদ, ব্যুরো প্রধান (নেত্রকোণা): নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈ ইউনিয়নের বৌবাজার হতে খারনৈ গ্রামে চলাচলের জন্য প্রায় ০১ কিলোমিটার এবং কচুগড়া গ্রামে চলাচলের জন্য প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি,ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে সংস্কার করা হয়েছে।
ভারী বর্ষণের ফলে উল্লেখিত রাস্তা দুইটি অনেক জায়গায় ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হওয়ায় ২৭ আগস্ট ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার নেত্রকোণা ৩১ ব্যাটালিয়ান ( বিজিবি) উদ্যোগে, খারনৈ ও কচুগড়া রাস্তা, স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় এবং বৌবাজার হতে খারনৈ এবং কচুগড়া গ্রামরে রাস্তা মেরামত করে জনসাধারণরে চলাচলের উপযোগী করা হয়েছে।
উপরোক্ত উপজেলার স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধি জানায়, নেত্রকোণা ৩১ ব্যাটালিয়ান(বিজিবি) সদস্যগণ সীমান্ত রক্ষার পাশাপাশি, সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মাবলম্বী ও গারো হাজংদরে নিরাপত্তা বিধানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ জরুরী ত্রাণ ও কল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত রাস্তা দুইটি মেরামতের ফলে খারনৈ ও কচুগড়া এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ অনেকাংশে লাঘব হয়ছেে এবং এতে করে কৃষি পণ্য পরবিহন ও জরুরী সেবা প্রদান সহজতর হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।