
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে মাগুরা জেলার শ্রীপুর থানার চাকদাহ গ্রামের রাস্তার পাশে সাদা শপিং ব্যাগের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ২টি উদ্ধার করা হয়। এর মধ্যে ১টি পিস্তল ও অন্যটি ওয়ান শুটার গান ছিল।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম নিশ্চিত করে বলেন, সারাদেশে যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানের কথা সর্বোচ্চ ছড়িয়ে পড়লে। এ কথা শোনার পর রাস্তার পাশে ১টি সাদা শপিং ব্যাগে কে বা কারা ব্যাগটি ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ২টি উদ্ধার করে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















এই post বিষয়ে আলোচনা করুন