
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে হয়রানিমূলক মামলার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে বিএনপি’র নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মাগুরা জেলার মহম্মদপুর থানার ট্রাফিক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগনের ব্যানারে বিএনপির নেতা গোলাম আজম সাবু ও জাহাঙ্গীর আলম খান বাচ্চু নেতৃত্বে মহম্মদপুর উপজেলায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দায়ের এর প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার বিএনপির নেতা কর্মী ও সাধারণ সর্বস্তরের মানুষ।




















এই post বিষয়ে আলোচনা করুন