কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগচেয়ে ও নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে পদায়ন চেয়ে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দু, নার্সিং ইনস্টিটিউট মাগুরা এবং সকল নার্সিং অফিসার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মাগুরার ব্যানারে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে ক"টু"ক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ চায়, এ সময় তারা নার্সদের অপমান সইবো না, সইবো না, চাচ্ছি আমরা অধিকার ভেবে দেখবেন একবার, এই ধরনের বিভিন্ন স্লোগানের পিস্টন প্রদর্শন করেন।
পরে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চশিক্ষিত দক্ষ ও কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার ১দফা দাবি জানান।