আহসান হাবীব নাহিদ, সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে একটি প্রাইভেট কার থেকে ২৬ কেজি শুকনো গাঁজা জব্দ করেছে র্যাব। একইসঙ্গে শফিউল ইসলাম (৪০) ও জিয়ারুল ইসলাম (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান, গ্রেফতার মাদক কারবারি শফিউল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত এলাহি বকশোর ছেলে ও জিয়ারুল ইসলাম একই উপজেলার জনাব আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সাদুল্লাপুর হাটের গরুহাটির সামনে রাস্তার ওপর একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এতে ২৬ কেজি শুকনা গাঁজাসহ কারটি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। এরপর আসামীদের কে থানায় হস্তান্তর করা হয়।