
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই রুপন কুমার সরকার ডিবির অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ নগরীর, আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেল এর কক্ষ হইতে গনউপদ্রব সৃষ্টি ও অসামাজিক কার্যকলাপের সময় ৩১ জনকে আটক করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি টহলটিম। পরে বিভিন্ন আবাসিক হোটেল থেকে সর্বমোট ৩১ জনের মধ্যে নারী ১৭ জন পুরুষ ১৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শহিদুল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শহরের বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল, চরপাড়া ও বাইপাস এলাকায় বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলিতেছে এই বেপারে হোটেল মালিকদের আরো সজাগ দৃষ্টি কামনা করিতেছি।এছাড়া অসামাজিক কার্যকলাপের পাশাপাশি এই ধরনের রিসোর্ট ও হোটেলে বিভিন্ন ধরনের মাদক শেবন করিয়া যুবসমাজ ধ্বংশের দিকে যাচ্ছে। এই বেপারে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহ সজাগদৃষ্টি রাখিয়াছে,এই ধরনের অসামাজিক কার্যকলাপ হইতে বিরত না থাকিলে কঠোর ভাবে দমন করা হইবে এবং শহরের বিভিন্ন সচেতনমহল দৃষ্ট আকর্শন করছি আপনারা বিভিন্ন হোটেলের প্রতি সজাগদৃষ্টি রাখিবেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ৩১ জন আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন