
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগচেয়ে ও নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে পদায়ন চেয় কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে কমপ্লিট শাট ডাউন পালন করছেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্স কর্মকর্তারা।
এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ চায়, এ সময় তারা নার্সদের অপমান সইবো না, সইবো না, চাচ্ছি আমরা অধিকার ভেবে দেখবেন একবার, এই ধরনের বিভিন্ন স্লোগানের পিস্টন প্রদর্শন করেন। পরে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চশিক্ষিত দক্ষ ও কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার ১দফা দাবি জানান।




















এই post বিষয়ে আলোচনা করুন