ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে ১৫০ পিচ ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজা সহ দুই জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার এসআই(নিঃ)মোঃ মিজানুর রহমান, এএসআই(নিঃ) সাইফুল ইসলাম, আইনুল হক, মোঃ মইনুল ইসলাম, রেজাউল করিম রাসেল ১৮/১০/২০২৪খ্রিঃ রাত্র ০২.৩০ ঘটিকার সময় মোঃ শাহজাহান (৪৫) এর বসতঘরের উত্তরের কক্ষে অভিযান পরিচালনা করে ১। মোঃ শাহজাহান (৪৫), পিতা-মৃত আব্দুল কাদির,গ্রাম -ইসলামপুর, এর নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১৫ গ্রাম, মূল্য অনুমান ৩৭,৫০০/- টাকা ২। মোঃ রাজা মিয়া (৩০), পিতা-মোঃ মন্তাজ মিয়া, গ্রাম - ইসলামপুর, এর নিকট হতে ৮০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১৬,০০০/- টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে ধর্মপাশা থানার মামলা নং-০৬, তারিখ-১৮/১০/২০২৪খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) রুজু করা হয়েছে।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের মাধ্যমে ইয়াবা ও গাঁজা সহ দুই জন মাদক কারবারী গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামি দের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আমাদের অভিযান চলমান থাকবে।