প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:১৪ পি.এম
মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর আর নেই

কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
বর্ষিয়ান রাজনীতিবিদ মাগুরা জেলা বিএনপি'র সাবেক সহ- সভাপতি, মাগুরা পৌরসভার সাবেক ৪ বারের মেয়র ইকবাল আকতার খান কাফুর যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি হৃদরোগ সহ নানা জটিলতায় ভূগছিলেন।বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে যশোর এপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে বৃস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।মাগুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা ইকবাল আকতার খান কাফুরের মৃত্যুতে জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জাতীয় পার্টি সভাপতি সেলিনা হাসান, জেলা জাসদ সভাপতি অহিদুল ইসলাম ফণিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন