সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান মেহেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মিছিল করেছে পৌর, সদর ও উপজেলা বিএনপি।
আজ শনিবার (১১ই জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ সহ মেহেরপুর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।