সাভারের আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ফল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় 'সস্তা ফলে সুস্থ জীবন' এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন তার।
এ সময় ফল ব্যবসায়ীরা বলেন, ফল বিলাসি পণ্য নয়, তাই আমরা ফলের ওপর এই বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চাই। ফল পুষ্টি চাহিদা মেটায়। নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা ফল ক্রয় করতে পারছর না। আমার বিক্রয় কমে গেছে কয়েক গুন। ফলের ওপর শুল্ক বাড়ার কারণে আমাদের ব্যবসা পথে বসার উপক্রম হয়ে পড়েছে।
বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, নতুন করে ফলের ওপর শুল্ক বর্ধিত করার ফলে সাধারণ মানুষ ফল ক্রয় করতে পারছে না। তাই আমাদের ফল বিক্রি কমে গেছে। যার ফলে ব্যবসা প্রায় পথে বসার দিকে। যদি ফলের ওপর শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা নতুন করে আর ফল ক্রয়-বিক্রয় করবো না। তারপরেও যদি শুল্ক প্রত্যাহার করা না হয়। তাহলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
বাইপাইল আড়ৎ ব্যবসয়ী কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় চার শতাধিক ফল ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা অংশ গ্রহণ করেন।