নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ধর্ষণের শিকার এক ছাত্রী সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় সিকান্দার আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকালে তাকে বিষ্ণপুর বেড়াচৌকি এলাকা থেকে আটক করে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।
আটককৃত সিকান্দার আলী জেলার মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, আটককৃত সিকান্দার আলী ব্যবসায়ীক কারনে দীর্ঘদিন যাবৎ পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের বেড়াচৌকি এলাকায় বসবাস করে। সেখানে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। এতেকরে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পরে। প্রায় সাড়ে ৫ মাস পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। পরবর্তীতে গতকাল শনিবার ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের থানা পুলিশ তাকে আটক করে।
সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, আটকের পর আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।