
আশিকুর রহমান: নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তারকৃতরা হলো: জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গির্জাপাড়া গ্রামের আবদুল হাই এর ছেলে শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার ছোট তারগাও গ্রামের কাদির আকন্দের ছেলে জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), একই উপজেলার সেকান্দরদি গ্রামের সুরুজ মিয়ার ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), গড়পাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), কাজীরচর গ্রামের মৃত আখতারুজ্জামানের ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), শিবপুর উপজেলার গির্জাপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে শিবপুর ছাত্রলীগের সদস্য ফরহাদ আফরাদ(১৮), মনোহরদী পৌরসভার চন্দনবাড়ি গ্রামের রাজু মোল্লার ছেলে মনোহরদী ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা (২৪), মাধবদীর পাঁচদোনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির (২৮) ও পলাশ উপজেলার জয়নগর গ্রামের আব্দুস সালামের ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম(২৬)।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এক অভিযান চালিয়ে একটি হায়েস গাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহবুব হোসেন মনির এফআইআরভূক্ত আসামি। বাকিরা একই মামলার সন্দেহাতীত আসামি। তাদেরকে একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর আজ সকালে তারা নরসিংদী জেলায় প্রবেশকালে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞেসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদনসহ নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন