বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে শেখ মুজিবের ম্যূরাল ও নামফলক ভেঙ্গে ফেলেছে ছাত্র জনতা।
০৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা দুইটায় বাহুবল উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবের ম্যূরাল ও মুক্তিযোদ্ধা কার্যালয় উদ্বোধনে সাবেক এমপি শাহ নওয়াজ গাজী মিলাদের নামফলকটি ভেঙে ফেলে ছাত্র জনতা।
এ সময় আশপাশের প্রত্যক্ষদর্শীদের মধ্যে উৎফুল্লতা দেখা যায়।