প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৯:৩৪ পি.এম
বিরামপুরে উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (সোমবার ২৪ শে ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিরামপুরের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই" পৃথিবী বদলাই" তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা তথ্য ও আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মাতিন প্রমুখ। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ছাত্র-ছাত্র বৃন্দ।উক্ত প্রোগ্রামে বিরামপুর উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন বিরামপুর সরকারি কলেজ, দ্বিতীয়তম স্থান অর্জন করেন রামকৃষ্ণপুর বি এল উচ্চ বিদ্যালয়, তৃতীয়তম স্থান অর্জন করেন পাইলট উচ্চ বিদ্যালয়। আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তারই ধারাবাহিকতা এ প্রোগ্রামের অভিজ্ঞতা ছাত্র-ছাত্রীদের কর্মজীবনে অগ্রণী ভূমিকা থাকবে কেননা ছাত্রছাত্রীরা আগামী দেশের ভবিষ্যৎ এবং তারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন