প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৩:৪৪ পি.এম
কবরস্থান দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িতে হামলা; নারীসহ আহত-৩

সৈয়দ সময়,নেত্রকোনা :
কবরস্থান দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িতে হামলা; নারীসহ আহত হয়েছে ৩ জন । ঘটনাটি ঘটেছে
নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুমুরিয়া গ্রামে নেত্রকোনার বারহাট্টায় কবরস্থান দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় বাধা দিলে কুপিয়ে ও পিটিয়ে তিন জনকে জখম করা হয়েছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বারহাট্টা উপজেলার গুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।এ হামলায় অভিযোগের তীর উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল মিয়ার ওপর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের হালান মিয়াদের শতবর্ষী একটি কবরস্থান গত ৫ আগস্টের পর দখল করে নেন কৃষকদল নেতা বাবুল মিয়া। এ নিয়ে বাবুল ও হালান মিয়াদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। গত এক সপ্তাহ আগে বাবুল মিয়ার একটি সেলাই মেশিন চুরি করে নেয় বাবুলের ভাতিজা। এ বিষয়ে এলাকাবাসীর কাছে বিচার দেওয়ার পর তারা এটি সমাধানের চেষ্টা করে। কিন্তু কোন সমাধানে না পৌছায় দুই-তিন দিন আগে এ বিষয়ে থানায় অভিযোগ দেন হালান মিয়া। এতে আরও ক্ষিপ্ত হন বাবুল।এর জেরে আজ (বৃহস্পতিবার) দুপুরে হালান মিয়ার বাড়িতে হামলা চালায় বাবুল ও তার লোকজন। হামলাকারীরা রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে নারীসহ তিনজনকে জখম করে। এসময় ঘর বাড়ি ভাঙচুর করে। পরে আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।এ বিষয়ে হালান মিয়া বলেন, ৫ আগস্টের পর আমাদের শতবর্ষী কবরস্থান দখল করে নেয় বাবুল। কিছুদিন আগে আমাদের একটা সেলাই মেশিন চুরি করে তার ভতিজা। এ নিয়ে সালিশে সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করেছি। এতে বাবুল ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি দেয়। দুপুরে ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। এ সময় বাধা দেওয়ায় কুপিয়ে ও পিটিয়ে দুই বোন ও ভাগ্নেকে জখম করে।উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল মিয়া বলেন, এসব অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমার রেকর্ডের জমিতে থাকা কবরস্থান হালান মিয়া ও তাদের লোকজন দখলে নিয়ে নেয়। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। পরে এসব নিয়ে আমার চাচাতো ভাইদের সাথে তাদের মারামারির ঘটনা ঘটেছে। এতে আমি জড়িত নই।এ বিষয়ে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন