প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৭:২৯ পি.এম
শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর অনিয়মে তদন্ত কমিটি গঠন

আফ্রিদি আহাম্মেদ মানিকগঞ্জ প্রতিনিধি
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার ও ভারপ্রাপ্ত প্রধান সহকারী আশরাফুজ্জামান ফরিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ এর আগে ৩ জুন উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ কর্মচারীরা ফরিদের অপসারণের দাবি জানান। ওই সম্মেলনে অভিযোগ করা হয়, তিনি একই সঙ্গে দুই পদে থেকে সরকারি অর্থ আত্মসাৎ, কোয়ার্টার বরাদ্দে অনিয়ম, অ্যাম্বুলেন্স ভাড়ায় অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ গ্রহণ, ভুয়া বিল তৈরি এবং সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো কর্মকাণ্ডে জড়িত।
এসব অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয়,ঢাকা। সোমবার (১৮ আগস্ট) মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ করে।তদন্ত কমিটির সভাপতি ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)'র কার্যালয়ের উপপরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হারুন অর রশীদ। সদস্য সচিব হিসেবে রয়েছেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ এবং সদস্য সিভিল সার্জন অফিস মানিকগঞ্জের মেডিকেল অফিসার ডা. এম আর পারভেজ।অভিযোগকারীরা জানায়, এর আগেও তার নামে বিভিন্ন শাস্তি মূলক নির্দেশ আসে, কিন্তু তেমন কিছুই হয় নাই ।আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি যেনো বিবেচনা করা হয়। আমাদের অনেক হয়রানি করেছে আশরাফুজ্জামান ফরিদ। আমরা এর সুষ্ঠু বিচার চাই।তদন্ত কমিটির প্রধান জানায়, ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে। সত্য মিথ্যার বিষয়ে তদন্ত পুরোপুরি শেষে জানানো হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন