
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় অবস্থিত তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান।সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।মো. লুৎফর রহমান ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৯১ সালে একই কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৭ সালে তেলিগাতী সরকারি কলেজে প্রভাষক পদে শিক্ষকতা জীবন শুরু করেন।নতুন দায়িত্ব সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক লুৎফর রহমান বলেন, “আমি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনার জন্য কাজ করছি। একাডেমিক পাঠদানকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমার লক্ষ্য হলো—ক্যাম্পাসকে আরও বেশি শিক্ষার্থীমুখর, সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলা। এই প্রতিষ্ঠানে একটি কার্যকর ও উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।উল্লেখ্য, বিদায়ী অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক বদলিজনিত কারণে কলেজ ছেড়ে যাওয়ার পর মো. লুৎফর রহমান কলেজের ২২তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, তার নেতৃত্বে কলেজ একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে




















এই post বিষয়ে আলোচনা করুন