
সৈয়দ সময়, নেত্কোনা :
নেত্রকোনার মোহনগঞ্জে এক মর্মান্তিক ঘটনার বিচারিক রায় ঘোষণা করেছে আদালত। মাত্র সাত বছরের এক শিশুকে স্কুলের শ্রেণিকক্ষে ধর্ষণের অপরাধে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ড. এ কে এম এমদাদুল হক।রায়ের পাশাপাশি দণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত দুই বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত। এ সময় দোষী রহমত আলী আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।সরকারি কৌঁসুলি (পিপি) নূরুল কবীর রুবেল গণমাধ্যমকে জানান, “এই রায় কেবল ভুক্তভোগী শিশুর পরিবারের ন্যায়বিচারের প্রতীক নয়, বরং সমাজের প্রতিটি অপরাধীর জন্য এক সুস্পষ্ট সতর্কবার্তা।”আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ মে সকালে মোহনগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেন রহমত আলী। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আজ সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ন্যাক্কারজনক অপরাধের বিরুদ্ধে এ রায় আবারও প্রমাণ করল আইনের চোখে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই। সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবার নয়, রাষ্ট্র ও প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব ,এই সত্যকেই নতুন করে মনে করিয়ে দিল এই ঐতিহাসিক রায়




















এই post বিষয়ে আলোচনা করুন