অনলাইন ডেস্ক:
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের গোহাইলবাড়ী জে. এম মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জি. এম আব্দুস সবুর কামরুল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন বাচ্চু, ছাত্রদল নেতা রিমন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা প্রমুখ।ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এ উদ্যোগ তাদের ক্রীড়া চর্চায় অনুপ্রেরণা যোগাবে। অভিভাবকেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত হবে