ডেস্ক রিপোর্ট:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা শহরের প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষক অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায়, সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব ও মো. শাহ আলম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন এবং মো. রেজাউল ইসলাম।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছেন। একই পদমর্যাদায় নিয়োগ পাওয়া অন্যান্য ক্যাডার কর্মকর্তা সুবিধা ভোগ করলেও মাধ্যমিক শিক্ষকদের প্রাপ্য মর্যাদা এখনো নিশ্চিত হয়নি। তারা দ্রুত ৯ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে এ বৈষম্য দূর করার দাবি জানান।শিক্ষক নেতারা আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের কাঁধে থাকলেও তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। এই অবস্থা অব্যাহত থাকলে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ বাড়বে এবং শিক্ষা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলবে