অনলাইন ডেস্ক :
কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ীর একটি দল ধলঘাটা পানিরছড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই সন্ত্রাসীকে আটক করা হয়।কোস্ট গার্ড আরও জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।